domingo, 29 de diciembre de 2019

Eduardo Esposito


Eduardo Esposito
এদুয়ার্দো এস্পোসিতো


Poema Original:
TODA LA CARNE ES HIERBA

Un despertar como de pájaro
en la jaula equivocada
y colas en el super
a la hora en que derrapan
la fiebre y su museo
La casa dada vuelta
uncida a los recuerdos
(un Poseidón henchido de naufragios)

Con el día crujiendo en el rescoldo
Algo en la causalidad cambia de mano
Prolijas/ tempraneras
las hormigas del patio del vecino
me acercan sus carritos
(en furtiva procesión la Reinas Magas)

El bamboleo de la existencia continúa
Como Tarzán en las lianas
Nosotros en los pasamanos
Las culpas repartidas con cada amanecer.

                               A Clifford D. Simak

La Traduccion en bengalí
সব রক্তমাংসই ঘাস

পাখির মতো ভুল খাঁচায়
বিদায় নেওয়া
আর সুপারমার্কেটের লম্বা লাইন
যে সময়ে পিছলে পড়ে
জ্বর আর তার জাদুঘর
বাড়িটা ঘুরপাক খাচ্ছিল
স্মৃতিসরণির জোয়ালে
(জাহাজের ধ্বংসাবশেষে তৃপ্ত পোসেইদন)

কর্কশ এক দিনের জ্বলন্ত অঙ্গারে
কিছু যেন আকস্মিক চলে গেল এ হাত থেকে ও হাতে
অবসাদের ক্লান্তি/ মরশুমের শুরুতে
প্রতিবেশীর উঠোনে হাঁসের হাঁকডাক
আমাকে টেনে নিয়ে যায় তার উষ্ণ অভ্যর্থনার কাছে
(প্রজ্ঞাময়ী নারীদের গোপন মিছিল)

দিন চলে যায় টেনেহেঁচড়ে
যেমন টারজানেরও যেতো দ্রাক্ষালতায়
এভাবেই আমাদের দিন কাটে
ভোরবেলায় পল্লবিত দোষারোপে।
                               ক্লিফোর্ড ডি সিমাক'কে

Poema Original:
CALIDOSCOPIO

Me voy cayendo al sol
Todos parecen darse cuenta
La hierba es fina
Mis manos transpiran soledad
                                   ingravidez
La grave-edad desacelera para mí
con su manojo de arrugas
No hay cremas paliativas
para el cansancio de los materiales
Mi cuerpo es un satélite en desuso
Me voy cayendo al sol
como ellos
que encremados de espanto
reparten Pancután y botiquines
Ayer fuimos más que Dios
                              hoy somos pasto
Mis manos queman cromo
La hierba es inasible
                        Y el destino amarillo.

                                     A Ray Bradbury

La Traduccion en bengalí
যাদু-নল

সূর্যের দিকে গড়িয়ে পড়ছি
মনে হয় সবাই বুঝেছে
ঘাস কত সূক্ষ্ম
আমার দু-হাত বদলে দেয় নিঃসঙ্গতা
                           নির্ভার পালক
সমাধির বয়স ধীরে চলে আমারই জন্য
তার বলিরেখার ডালপালা মেলে
দেহজ ক্লান্তি মোছানোর তো
কোনো ক্রিম নেই
আমার শরীর যেন অব্যবহৃত স্যাটেলাইট
সূর্যের দিকে গড়িয়ে পড়ছি
আতঙ্কের ক্রিমে জড়ানো
আমজনতার মতোই
ওরা ছড়িয়ে ফেলে ওষুধের বাক্স আর পানকুতানকে
কাল আমরা ঈশ্বরকে পেরিয়ে এসেছি
                 আজ আমরা অন্তহীন চারণভূমি
আমার দু-হাত পুড়ে রঙিন হয়ে যায়
ঘাস তো এমন নয়
                      আর আমার হলুদ গন্তব্য।
                                  আ রে ব্র্যাডবেরিকে

Poema Original:
PLATEA BAJA

Los relámpagos queman la noche
La tonsuran
Sentados solos
en la sala de estrenos de Dios Padre
unos ojos palpitan la función

Dios aspira y unos nacen
Dios expira y otros mueren
Dios retiene su aliento
para batir un récord Guinness
y ocurren la resurrección y los aplausos

Lejos de la divinidad y las butacas
un niño juega al avioncito con su sombra
Le da vueltas al sol
como si el día todavía existiese.

                                  A John Wyndham

La Traduccion en bengalí
ভূগর্ভের প্লেট

বজ্রপাতে পোড়ে রাত
ওরা তার কেশকর্তন করে
সজনহীন ওরা বসে থাকে
বিশ্বপিতার প্রথম মঞ্চালয়ে
কিছু চোখে প্রাণের স্পন্দন

ঈশ্বর শ্বাস নেন আর অনেকে জন্ম নেয়
ঈশ্বর শ্বাস ছাড়েন আর অনেকে চলে যায়
ঈশ্বর শ্বাস ধরে রাখেন
গিনেসবুকের রেকর্ড চুরমার করতে চেয়ে
আর ঘটে যায় তাঁর পুনরুত্থান ও বয়ে যায় হাততালির ঝড়
অমরত্ব আর আরামকেদারা থেকে অনেক দূরে
ছায়ায় বসে হাওয়াইজাহাজ খেলায় মগ্ন একটি শিশু
সূর্যের চারপাশে পাক মেরে আসে
যেন দিন এখনো ফুরোয়নি।
                             জন উইন্ডহ্যামকে

Poema Original:
FANTASMA CON TRUCO

La mano del destino
juega conmigo una mano
Un gato de angora observa
alerta de vibrases
gordo de tiempo
Y sólo ve al destino
Gesticulando.

La Traduccion en bengalí
কৌতুকপ্রিয় ভূত

অদৃষ্টের হাত
আমার সাথে খেলে এক হাতে
আঙ্কারার বিড়ালটা পর্যবেক্ষণ চালিয়ে যায়
শিহরণ আর সতর্কতা
অন্তহীন সময়
আর বিড়ালটা শুধু লক্ষ্য রাখে
অঙ্গবিক্ষেপকারী অদৃষ্টকে

Raúl Luis Calvo


Raúl Luis Calvo
রাউল লুইস কালভো


Poema original:
La Grotesca

La Grotesca sufre en las piedras de cianuro.
Arrojadas al fuego, abatidas por la furia
de cerebros desahuciados
son el polvo de la bruma.
La mansedumbre abraza los cabellos del ángel
besa sus alas de ciruela y se recuesta
en las costillas del demonio.
De tanto en tanto nos vemos como somos
desplazando el filo del cuchillo
en la crueldad de la madrastra.

La traduccion en bengali:
সৃষ্টিছাড়া

সৃষ্টিছাড়াটা সায়ানাইডের পাথরে মাথা কুটে মরে
আগুনে নিক্ষিপ্ত, উচ্ছন্ন বোধের
উন্মত্ততায় হতাশ
যেন কুজ্জ্ঝোটিকা।
নম্রতার আলিঙ্গনে দেবদূতের কেশদাম
চুম্বন করে তার সুডৌল ডানাজোড়ায়, জিরিয়ে নেয়
দৈত্যের পাঁজরে।
কখনোসখনো আমরা মুখোমুখি হই
ছুরির ডগায়, বাস্তুহারা হই
বৈমাত্রেয় নিষ্ঠুরতায়।

Poema original:
Los amantes

Dicha y ocaso, gravidez de los rituales.
Línea oblicua del amor en las maletas del viajero.
Los perros ladran su tormento en las trenzas de la
                                                                    /dama.
Hueco de rencor, antiguos maleficios.
¿Quién ha robado los bastones del ciego
buscando luz en las tinieblas?
Nadie separa nuestros cuerpos de la tierra
pero ellos, los amantes, no esperan el orgasmo
para saciar su sed de cruzas elegidas.

(De “La anunciación de la partera”, Ed. “Correo Latino”, 1992)

La traduccion en bengali:
দয়িত

সুখ ও সূর্যাস্ত, আচারবিচারের গর্ভঘর
পর্যটকের সুটকেসে ভালবাসার তেরছা পথ।
কবরীতে ঝুলে থাকা তার যন্ত্রণা কুকুরের চিৎকারে দুমড়েমুচড়ে যায়।
ফাঁপা বিদ্বেষ, প্রাচীন অভিশাপ।
কারা তুলে নিয়ে গেছে অন্ধ কুকুরটাকে
যে অন্ধকারে হাতড়াচ্ছিল আলো ?
কেউই আমাদের অস্তিত্বকে মাটি থেকে বিচ্ছিন্ন করতে পারে না।
কিন্তু দয়িতেরা তৃষ্ণা নিবারণের স্বনির্বাচিত পরিক্রমার
উত্তেজনার জন্যও অপেক্ষা করে না।

[এই দুটি কবিতা 'ধাত্রীর ঘোষণা' (লা আনুনসিয়াসিয়ন দে লা পার্তেরা, ১৯৯২) কাব্যগ্রন্থে সংকলিত]

Poema original:
La vida real

La vida real es un desgastado
sacerdosio.
En las altas ciudades, miles
de fieles confinan sus almas
para apaciguar el fuego de la carne
la dorada caridad de la limosna
el religioso orden de los días
por venir.
Habíamos dejado todo en manos
de los dioses, la deidad de la
cuaresma y los santos evangelios
éramos buenos y santos y la tierra
del paraíso nuestro más preciado
bien.
Pero tú, que renegaste de dogmas
y costumbres y elegiste la libertad
a ciegas a los prometidos reinos
de la sabiduría, hoy deambulas por la
espesa niebla del ocaso
con la cabeza gacha
y las manos atadas a un dudoso banquete.

(De “Calles asiáticas”, Editorial Plus Ultra, 1996)

La traduccion en bengali:
বাস্তব জীবন

আসলে জীবন যেন এক অনুরক্ত  
পৌরোহিত্য।
পাহাড়িয়া নগরে, সহস্র
ভক্ত তাদের আত্মা নিমগ্ন রাখে
দেহাগ্নি প্রশমনে
বিশ্বপ্রেমের সোনালি উদারতায়,
প্রাত্যহিক ধর্মাচার আদেশ আগমনের
অপেক্ষায়।
আমরা সবকিছুই সমর্পণ করেছি
ঈশ্বরের হাতে,
ড্যাফোডিলের দেবতায় ও পবিত্র গসপেলে।
আমরা সুন্দর ও পবিত্রই ছিলাম, আমাদের স্বর্গের
মাটিও ছিল ততোধিক  পবিত্র।
কিন্তু তুমি এসব ধ্যানধারণা আর আচারবিচার
পরিত্যাগ করেছিলে, বেছে নিয়েছিলে
জ্ঞানান্ধ আর প্রতিশ্রুত রাজাদের স্বাধীনতা,
নতমস্তকে  বিচরণ করো আজ
সূর্যাস্তের পুরু কুয়াশায়
হাত বাঁধা তোমার অভিশঙ্কী ভোজসভায়।

[কবিতাটি 'এশিয়ার পথপ্রান্তর' (কাইয়েস আসিয়াতিকোস, ১৯৯৬) বইয়ে সংকলিত]


Alejandra Pizarnik


আলেহান্দ্রা পিসারনিক (১৯৩৬-১৯৭২)


El Poema original:

A LA ESPERA DE LA OSCURIDAD

Ese instante que no se olvida
Tan vacío devuelto por las sombras
Tan vacío rechazado por los relojes
Ese pobre instante adoptado por mi ternura
Desnudo de sangre de alas
Sin ojos para recordar angustias de antaño
Sin labios para recoger el zumo de las violencias
perdidas en el canto de los helados campanarios.

Ampáralo niña ciega de alma
Ponle tus cabellos escarchados por el fuego
Abrázalo pequeña estatua de terror.
Señálale el mundo convulsionado a tus pies
A tus pies donde mueren las golondrinas
Tiritantes de pavor frente al futuro
Dile que los suspiros del mar
Humedecen las únicas palabras
Por las que vale vivir.

Pero ese instante sudoroso de nada
Acurrucado en la cueva del destino
Sin manos para decir nunca
Sin manos para regalar mariposas
A los niños muertos 

La traducción al bengali:
আঁধার নেমে আসার আশায়

অবিস্মরণীয় এই মুহূর্ত
কি ভীষণ রিক্ত হয়ে ফিরে আসে ছায়ায়
কি ভীষণ রিক্ত হয়ে গলাধাক্কা খায় ঘড়ির হাতে
বেচারা সেই মুহূর্ত আশ্রিত আমার স্নেহে
ডানার রক্তে সে নিরাবরণ
দৃষ্টি নেই যে পুরোনো ক্লেশ ফিরে দেখবে
ঠোঁট নেই যে গির্জার আইসক্রিমের গানে
হেরে যাওয়া হিংসার সুরুয়ার স্বাদ নেবে।

ওকে রক্ষা কোরো হে হৃদয়পুরের অন্ধ মেয়ে
তোমার হিমায়িত কেশদাম ধরো আগুনের পাশে
ভয় পেলে জড়িয়ে থাকো ছোট্ট মূর্তিটাকে।
তোমার পা দিয়ে সতর্ক করো  ধরিত্রী কেঁপে উঠলে
তোমার দুপায়ে যেখানে মরেছে ভবিষ্যতের মুখোমুখি হওয়ার
ভয়ে কম্পমান সোয়ালো পাখির দল
ওকে বলে দাও, সাগরের দীর্ঘশ্বাস
ভিজিয়ে দেয় সেই অনন্য শব্দাবলীকে
যারা জীবনের মূল্য জানে

কিন্তু অনস্তিত্বের সেই ঘর্মাক্ত মুহূর্ত
ঘর বেঁধেছে নিয়তির গুহায়
হাত নেই কখনো কিছু বলার জন্য
হাত নেই প্রজাপতি উপহার দেওয়ার জন্য
মৃত শিশুদের

El Poema original:

LA ÚLTIMA INOCENCIA

Partir
en cuerpo y alma
partir.

Partir
deshacerse de las miradas
piedras opresoras
que duermen en la garganta.

He de partir
no más inercia bajo el sol
no más sangre anonadada
no más fila para morir.

He de partir

Pero arremete ¡viajera! 
La traducción al bengali:

শেষ সারল্য

চলে যাওয়া
শরীরে ও আত্মায়
চলে যাওয়া।

চলে যাওয়া
আয়নাগুলো ভাঙতে ভাঙতে
অত্যাচারী পাথরের স্তূপ
ঘুমোচ্ছে কন্ঠস্বরের ভেতরে।

চলে যেতে বাধ্য হয়েছিলাম
দিনের আলোয় ছিল না আর কোনো আলস্য
আর কোনো বাকরুদ্ধ রক্তপাত
আর কোনো মৃত্যুপথযাত্রীর সারি।

চলে যেতে বাধ্য হয়েছিলাম

কিন্তু আক্রমণ শানাও, হে পথিক!

Juan-Jacobo Bajarlía


Juan-Jacobo Bajarlía (1914-2005)
হুয়ান হাকোবো বাহারলিয়া (১৯১৪-২০০৫)


El Poema original:

Después encendí las estrellas las galaxias los
     cuásares profundos que iluminaban
     los átomos para que el cosmos se expandiera.
Te di una mujer para adornarte
una clave para alimentar tu pensamiento
las formas por hacer que dormían en mi mano
la luz que caía desde un párpado que avanzaba en la
       noche donde yo y la eternidad éramos un mutismo
       enfurecido
la imaginación que crecía en los límites
la materia que soñaba.


De “Poema de la creación”

La traducción al bengali:

তারপর প্রজ্জ্বলিত করলাম নক্ষত্রপুঞ্জ, ছায়াপথ
সুগভীর কোয়াসার যারা আলোকিত করতো
অণু-পরমাণু , যাতে মহাবিশ্ব সম্প্রসারিত হতে পারে।
তোমায় একটি নারী দিয়েছি নিজেকে বিভূষিত করার জন্য
একটি চাবি দিয়েছি তোমার চিন্তনকে সযত্নে লালন করার জন্য
আমার হাতের মাঝে ঘুমন্ত অবয়বগুলোকে আকার দেওয়ার জন্য
আঁখিপল্লব থেকে ঝরে পড়া আলো যে এগিয়ে আসত
রাতে যেখানে আমি আর অমরত্ব ছিলাম এক প্রমত্ত
নীরবতা
কল্পনা যে বড় হয়েছে চৌহদ্দির ভেতরে
স্বপ্নচারী বাস্তব

"সৃষ্টির কবিতা"য় সংকলিত

El Poema original:

ERAS UNA PARTÍCULA QUE YA NO SE ARRASTRABA

Eras una partícula que ya no se arrastraba
y ganaba altura
una garra que caía en aluvión y recogía el universo
en la caja de un sueño donde danzaban los espectros
de otras estrellas aplastadas en órbitas enmohecidas,
un tentáculo que enredaba los mundos habitados
para decirse el vencedor
una gota de sangre para ahogar la esperanza
un navío que acumulaba el espacio curvado
lleno de parábolas que jamás se tocaban
un hilo que se enredaba en el rictus
y dibujaba una palabra para telegrafiar a la muerte.


De “Poema de la creación”

La traducción al bengali:

তুমি সেই কণা যে হামাগুড়ি দেয়নি

তুমি সেই কণা যে হামাগুড়ি দেয়নি
কিন্তু জিতেছে সুউচ্চ শৃঙ্গ
একটা থাবা যে পড়ে গেছে মাটিতে আর তুলে ধরেছে বিশ্বলোক
স্বপ্নের বাক্সে যেখানে নাচছিল প্রাচীন কক্ষপথের অন্য সব
বিচূর্ণ নক্ষত্রপুঞ্জের বর্ণচ্ছটা,
একটা লাঙল জট পাকাচ্ছিল বসতিপূর্ণ মহাবিশ্বকে
নিজেকে বিজয়ী ঘোষণা করবে বলে
একটা রক্তকণা ডুবিয়ে দেয় প্রত্যাশা
একটা ডিঙি যে সঞ্চয় করতো চির-অনাহৃত
নীতিকাহিনীর ভারে ন্যুব্জ কোনো জায়গা
একটা সুতো যে নিজেকে বাঁধতো মুখগহ্বরে
এবং মৃতকে টেলিগ্রাম করার জন্য এঁকে নিত একটা শব্দ

"সৃষ্টির কবিতা"য় সংকলিত

POETAS DE ESTE NÚMERO


ES UN NÚMERO ESPECIAL DE LOS POETAS ARGENTINOS.
POETAS DE ESTE NÚMERO:

1) Juan-Jacobo Bajarlía
2) Alejandra Pizarnik
3) Raúl Luis Calvo
4) Eduardo Esposito
5) Carlos Norberto  Carbone
6) Liliana Varela
7) Gladys Cepeda
8) Susana Arenas
9) Mirta Felisa Benegas
10) Nora Patricia Nardo
11) Jorge Tarducci
12) Lorena Brito
13) Ana María Manceda
14) Belèn Vecchi
15) Diego Damián Ollero
16) Mía López



Palabras del director:


Palabras del director:

La literatura vive y llega a cada esquina del mundo por la inspiración de escritores y traductores. La traduccion literaria es una vista con nueva ropa o cultura diferente que debe ser accesible a los lectores de varias partes de nuestro mundo, lo que crea un mejor mundo del intercambio cultural. Esta forma literaria  siempre consigue unir la gente de diferentes países lejanos por la poesía, el cuento, el ensayo--- por una cultura universal. Este gran camino de la palabra con su fuerza, belleza, magia y lenguaje nos eleva en forma infinita y nos lleva a la profundez  del alma humana  y al universo de esa misma alma humana.  Así, llegamos en este puente para presentar a los lectores mundiales varias voces de poesía los poetas argentinos al bengalí. Estimados lectores, por esta novena presentación, llegamos a su mundo de diversidad literaria y cultural.
Gran abrazo para todos.

Mainak Adak
Kolkata, la India



Ventanas de Poesia


Ventanas de Poesia

Ventanas de Poesia N°9

 
                                                               Ventanas de Poesia
                                                            Un blog de la Poesia de Traducción


Publicación gratuita
Director y Traductor : Mainak Adak
Logo: Mainak Adak ( la ilustración del logo es extraída de Google)
Fotos: Mainak Adak
Los que desean participar y publicar en este anden, pueden enviar su material por email.
Tambien puede conectar con el grupo de facebook: Arte Cultura
Paginas: Poemas de Arco y Poete de l'arc en ciel
UN GRAN ABRAZO PARA  TODOS